জিয়া সাইবার ফোর্স লোহাগড়া শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত
ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি-জিয়া সাইবার ফোর্স (জে,সি,এফ) নড়াইলের লোহাগড়া উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে লোহাগড়া বাজারের ড্রিম হ্যাভেন হল রুমে লোহাগড়া উপজেলা শাখার আহবায়ক এবিএম খায়রুজ্জামান ডাবলুর সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জিয়া সাইবার ফোর্স এর উপদেষ্টা ও খুলনা বিভাগের সিনিয়র যুগ্ম আহবায়ক অবসর প্রাপ্ত মেজর কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম ফেরদৌস রহমান, জে,সি,এফ এর নড়াইল জেলার আহবায়ক মোঃ আবুল বাশার, সদস্য সচিব মোঃ সাজ্জাদ সিকদার, উপজেলার সদস্য সচিব মোঃ শওকত হোসেন, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি খান মাহমুদ, মাসুদ রানা প্রমুখ।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































